২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ নিয়ে বিএনপির বিরোধিতা অভিসন্ধিমূলক: সিপিবি

টিপাইমুখ প্রকল্প নিয়ে বিএনপির বিরোধিতা অভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে সরকারের সমালোচনা করে দলটি বলেছে, ভারতের এই প্রকল্পটি নিয়ে মন্ত্রীদের বিভিন্ন রকম কথা পরিস্থিতি জটিল করে তুলছে। সিপিবি টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প নিয়ে বিএনপির বিরোধিতা অভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসঙ্গে সরকারের সমালোচনা করে দলটি বলেছে, ভারতের এই প্রকল্পটি নিয়ে মন্ত্রীদের বিভিন্ন রকম কথা পরিস্থিতি জটিল করে তুলছে। সিপিবি টিপাইমুখ প্রকল্পের বিরোধিতা করেছে। তবে এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার বিষয়ে সমর্থন জানাচ্ছে। 'টিপাইমুখ বাঁধ- না; এশিয়ান হাইওয়ে কানেক্টিভিটি- হ্যাঁ' শীর্ষক একটি গোলটেবিল বৈঠক শুক্রবার আয়োজন করে সিপিবি। পল্টনে দলের কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "আমরা টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করবো। পাশাপাশি এ ইস্যুতে বিএনপি-জামায়াতের রাজনৈতিক অভিসন্ধিও মোকাবেলা করতে হবে।" তিনি বলেন, "টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতীয় রাষ্ট্রদুত অনেক গর্হিত কথা বলেছেন, আমাদের বিশেষজ্ঞদের নিয়ে কটূক্তি করেছেন, আমরা তার প্রতিবাদ জানাই। কিন্তু বিএনপি-জামায়াত এটা নিয়ে বাড়াবাড়ি করছে। "মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য পশ্চিমা কূটনীতিকরা যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন তখন তারা (বিএনপি-জামায়াত) নীরব থাকেন। তাই পিনাক রঞ্জনের বিষয়ে তাদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে।" টিপাইমুখ প্রকল্প বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে দাবি করে সেলিম বলেন, "এ নিয়ে ভারত তারপরও অগ্রসর হলে দুই দেশের সম্পর্কের অবনতি হবে এবং এ জন্য ভারত সরকারের একগুঁয়েমি দায়ী থাকবে।" তিনি আরও বলেন, "টিপাইমুখ প্রকল্প নিয়ে সরকারের মন্ত্রীদের নানা রকম কথাবার্তা পরিস্থিতি জটিল করে তুলছে।" এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার বিষয়ে সমর্থন জানিয়ে সিপিবি সাধারণ সম্পাদক বলেন, "এশিয়ান হাইওয়ের সঙ্গে শুধু ভারত-বাংলাদেশ জড়িত নয়। এটা গোটা অঞ্চলকে সংযুক্ত করবে। এর সুবিধা সবাইকে নিতে হবে।" বৈঠকে সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, "টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের মধ্যে এক ধরনের লুকোচুরি ভাব লক্ষ করা যাচ্ছে। এই বাঁধের পক্ষে সরকারের এক ধরনের দুর্বলতা আছে বলেও মনে হচ্ছে।" তিনি বলেন, "এ ইস্যুতে সরকার কী অবস্থান নিচ্ছে- তা এক সপ্তাহের মধ্যে জানাতে হবে।" বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন টিপাইমুখ পরিদর্শনের চেয়ে ভারত সরকারের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে সরকারের উদ্দেশে বলেন, "দিল্লি যান, সরকার টু সরকার কথা বলেন।" তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ভারত সরকারের কাছ থেকে তিনটি বিষয় নিয়ে জনসম্মুখে প্রকাশ করুন। এ তিনটি বিষয় হলো