২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী কলেজছাত্রের সাজা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বগুড়ায় এক কলেজছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 06:27 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

বগুড়া, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বগুড়ায় এক কলেজছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতের নাম রনি খান (১৮)। তাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ধুনট উপজেলায় গোসাইবাড়ি টেনিক্যাল কলেজের ছাত্র। বুধবার সকালে একই উপজেলায় গোসাইবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় করায় তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুণ সাংবাদিকদের জানিয়েছেন। গোসাইবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সাংবাদিকদের বলেন, সকাল ১০টায় গোসাইবাড়ি চুনিয়াপাড়ার রনি স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা হতেনাতে তাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজার রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.