২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় মির্জাপুরে ৫ জনকে কারাদণ্ড

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

টাঙ্গাইল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী রোববার সন্ধ্যায় এ আদেশ দেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, "দুপুরে মির্জাপুরের রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় কিছু বখাটে মেয়েদের উত্ত্যক্ত করছিল। বিদ্যালয়ের কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ পাঁচ জনকে আটক করে।" সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত গোড়াই নাজির পাড়া গ্রামের বাবলা আহমেদ, বিপুল শিকদার, জাহিদ হাসান ও আজাদ মিয়াকে ৪ মাসের এবং গোড়াই খামার পাড়া গ্রামের সাব্বির হোসেনকে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০১ ঘ.