২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় একমাস সাজা

উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম এই সাজা দেন। বিকালে দণ্ডিত মো. রিপন হোসেনকে (২৭) জেলা কারাগারে পাঠানো হয়েছে। রিপন কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামের তাইজুল ইসলামের ছেলে। কলারোয়া থানার ওসি এনামুল হক বলেন, রিপন পাশের শ্রীপতিপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে (১৮) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি শ্রীপতিপুর হাইস্কুলে পড়ে। রোববার সকালে স্কুলে যাওয়ার সময় রিপন তার সঙ্গে অশালীন আচরণ করে। মেয়েটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে রিপন পালিয়ে যায়। সোমবার সকালে মেয়েটি কলারোয়া থানায় অভিযোগ করলে পুলিশ রিপন হোসেনকে আটক করে। দুপুরে তাকে কলারোয়া ইউএনও কার্যালয়ে হাজির করা হয়। সেখানে আদালত বাসিয়ে ইউএনও উভয়পক্ষের বক্তব্য শোনার পর রিপনকে সাজা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.