বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিন স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকু পুনঃনির্বাচিত হন।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিরীন শারমিন চৌধুরী।
বুধবার সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিন স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকু পুনঃনির্বাচিত হন।
বুধবার স্পিকারের পর শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাইমুম সরওয়ার কমল ও নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনি এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়েও আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
