১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে: সামান্তা শারমিন

তিনি লিখেছেন, “অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।”

আমাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে: সামান্তা শারমিন

সামান্তা শারমিন, ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 05:53 PM

Updated : 15 Nov 2026, 05:53 PM

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা তরুণ রাজনীতিক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক তরুণ তাকে ‘জয় বাংলা করে দেওয়ার’ হুমকি দিয়েছে।

রোববার দুপুরে এক ফেইসবুক পোস্টে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা লিখেছেন, “বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২.২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে 'জয় বাংলা' করে দেয়ার হুমকি দিয়েছে।”

তিনি লেখেন, “অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।”

সামান্তা তার পোস্ট শেষ করেছেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ লিখে।

সামান্তা ফেইসবুকে ‘হুমকিদাতার’ যে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছেন, সেখানে যোগাযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোনো সাড়া পায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্যও জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।