২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাষ্ট্রপতি, এখন ভালো আছেন।

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: বাসস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 11:09 AM

Updated : 21 Oct 2023, 04:10 PM

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার অস্ত্রোপচার করা হয় বলে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তার সংজ্ঞা ফিরেছে। এখন ভালো আছেন।

সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

ওইদিনই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।