২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বহুতল ভবনে আগুন

বিকাল ৫টার দিকে খাজা টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 05:16 PM

Updated : 26 Oct 2023, 06:05 PM

রাজধানীর মহাখালীর আমতলীতে একটি বহুতল ভবনে আগুন লাগার পর নেভাতে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান।

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরো চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

আগুন লাগার পর ভবনটির ছাদ থেকে অনেককে দড়ি বেয়ে পাশের ভবনের ছাদে নামতে দেখা গেছে।

তবে হতাহতের খবর এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।