১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন বানচালে আমেরিকাকে ডেকে আনছে বিএনপি: শাহরিয়ার কবির

“শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত না হন, তাহলে কেবল সংখ্যালঘুরাই নন, আওয়ামী লীগারদেরও দেশ ত্যাগ করতে হবে,” বলেন মুনতাসীর মামুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 07:13 PM

Updated : 09 Dec 2023, 07:12 PM

নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা তৎপরতায় বিএনপির যোগসাজশ রয়েছে বলে মনে করছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি আমেরিকাকে ডেকে আনছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা’ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি।

জামায়াত-বিএনপির সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা আন্দোলনের নামে তাণ্ডব করছে এবং গৃহযুদ্ধের হুমকি দিয়ে বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের ক্ষেত্র তৈরি করছে।”

অধ্যাপক মুনতাসীর মামুন আলোচনা সভায় বলেন, “শেখ হাসিনা যদি পুনরায় নির্বাচিত না হন, তাহলে কেবল সংখ্যালঘুরাই নন, আওয়ামী লীগারদেরও দেশ ত্যাগ করতে হবে। তাই আপনারা নির্বাচনের পূর্বেই প্রতিরোধ কমিটি গড়ে তুলুন এবং আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করুন।”

সংসদ সদস্য আরমা দত্ত বলেন, “বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছেন আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ বিশ্বব্যাপী একটি ষড়যন্ত্র চলছে। আমি সংসদে এর আগেও বলেছি, সংখ্যালঘু কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। সংখ্যালঘু সুরক্ষা আইনও জরুরি।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)