২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-বাংলাদেশ একসঙ্গে চলে: ইয়াও ওয়েন

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বক্তব্য দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 05:56 PM

Updated : 15 Jan 2024, 05:56 PM

‘ভালো ভাই’ হিসেবে চীন ও বাংলাদেশ একে অপরকে সমর্থন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে চীনের ৭৪তম জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আমরা সর্বদা আমাদের অভিন্ন স্বার্থকে ধরে রাখার জন্য পরস্পরকে সম্মান করি, বুঝি এবং একে অপরকে তুলে ধরি।”

তিনি বলেন, “জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করে চীন। যাতে বাংলাদেশ অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে এবং উন্নয়ন ও পুনরুজ্জীবন অর্জন করতে পারে।”

বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের নিয়ে নিজেদের জাতীয় দিবস উদযাপন করে চীন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বক্তব্য দেন। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)