২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুয়াইলে পুড়ল প্যাকেজিং কারখানা

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2022, 09:14 AM

Updated : 18 Aug 2022, 09:38 AM

ঢাকার মাতুয়াইলে একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইলের কলেজ রোডের কোনাপাড়ায় ওই টিনশেড কারখানায় আগুন লাগার খবর পান তারা।

“আমাদের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।”

কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি ফায়ার সার্ভিস।