ব্যারাকে ঝুলছিল এসপিবিএন সদস্যের লাশ
এএসআই পদের ওই পুলিশ সদস্যের বাড়ি রংপুরে।
রাজধানীর মোহাম্মদপুরে এসপিবিএন ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন- এসপিবিএন- এর ব্যারাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এএসআই মো. মোতালেবের (৪০) বাড়ি রংপুরে। ওই ব্যারাকেই তিনি থাকতেন।
মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক ভুঞা বলেন, “বিকালে ব্যারাকের একটি ছোট কক্ষে তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোতালেব আত্মহত্যা করেছেন।”
ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরোওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
