২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক ত্রিদেশীয় সফর সম্পর্কে অবহিত করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2023, 10:16 PM

Updated : 20 May 2023, 10:16 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাতে জানায় বাসস।

সাক্ষাৎকালে সরকারপ্রধান রাষ্ট্রপতিকে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে অবহিত করেন।

এদিকে সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

এসময় রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

সাক্ষাতে রাষ্ট্রপতি তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এদিন সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

এর আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান; প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।