২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বাদশ সংসদ নির্বাচন: ইসির প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু শনিবার

প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়ে জেলা ও উপজেলা সম্পৃক্ত কর্মকর্তাদেরও আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 02:31 PM

Updated : 05 Oct 2023, 02:31 PM

তফসিল ঘোষণার আগে ও পরে ভোটে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।

কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের এসব ব্যক্তির এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের পর ধাপে ধাপে মাঠ পর্যায়ে সব প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়ে জেলা ও উপজেলা সম্পৃক্ত কর্মকর্তাদেরও আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে। 

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0AoLqJLvLznpCX1nAnhFvgeouvqoHpjgKBaJTjnHp6teo221YCQfq9QpELamFStD6l ]