২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর নিয়ন্ত্রণের খড়গে সংবাদ জগতে অস্বস্তির বছর

নিয়ন্ত্রণের অস্বস্তি দীর্ঘদিন পর দেখা গেল দেশের গণমাধ্যম জগতে। সেই সঙ্গে জুড়ে বসলো প্রচার বা প্রকাশনার সংশয়ও। জরুরি অবস্থায় নিয়ন্ত্রণের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্যাতন, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বন্ধ; অপরদিকে তথ্য অধিকার আইন প্রণয়নে তত্ত্বাবধায়ক সরকারের আশ্বাস- সবমিলিয়ে সংবাদ জগতের ঘটনাবহুল এক বছরের কথা জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থায় নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্যাতন, কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ, বেশ কয়েকটিতে অস্থিরতা; অপরদিকে তথ্য অধিকার আইন প্রণয়নে তত্ত্বাবধায়ক সরকারের আশ্বাস- সবমিলিয়ে ২০০৭ ছিল দেশে সংবাদমাধ্যমের জগতে একটি ঘটনাবহুল বছর। জালিয়াতির কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া হয়েছে বেসরকারি টিভি চ্যানেল সিএসবি। অর্থাভাবে বন্ধ হয়েছে আজকের কাগজের প্রকাশনা। কার্টুন প্রকাশ নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে বিক্ষোভ, কারফিউর সময়ে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা রক্ষীদের হাতে সাংবাদিক নির্যাতন আলোচনায় উঠে এসেছিল গেল বছর। পাশাপাশি টিকে থাকতে বছর জুড়েই সংগ্রাম করতে হয়েছে বেশ কয়েকটি পত্রিকা ও টিভি চ্যানেলকে। দুর্নীতির অভিযোগে এ সব সংবাদ মাধ্যমের সম্পাদকসহ সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ষষ্ঠ ওয়েজ বোর্ডের ঘোষণা এলেও তা উৎসাহের বদলে হতাশাই বয়ে এনেছে। ২০০৭ সালে সংবাদ জগতের মূল্যায়ন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ এসেছে। এ সময় অনেকগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "একটি বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করার পর গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা হলো। নিয়ন্ত্রণ আরোপ করা হলো ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ স