২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালাবদলের বছর 'দুর্নীতিবাজদের' তালিকা করে অলোচনার র্শীষে দুদক

প্রথমবারের মত 'দুর্নীতিবাজদের' তালিকা প্রকাশ, সম্পত্তির হিসাব জমা দিতে এসে তাদের গ্রেপ্তার হওয়া, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে 'চায়ের দাওয়াত' থেকে ফিরে আগের চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ, ওই পদে নতুন নিয়োগ, সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করাসহ বিভিন্ন ঘটনায় সারা বছর জুড়েই আলোচনার শীর্ষে ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 04:31 AM

Updated : 26 Aug 2022, 09:11 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মত 'দুর্নীতিবাজদের' তালিকা প্রকাশ, সম্পত্তির হিসাব জমা দিতে এসে তাদের গ্রেপ্তার হওয়া, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে 'চায়ের দাওয়াত' থেকে ফিরে আগের চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ, ওই পদে নতুন নিয়োগ, সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করাসহ বিভিন্ন ঘটনায় সারা বছর জুড়েই আলোচনার শীর্ষে ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৭ ডিসেম্বর কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের জানান, চলতি বছরের ২৫ ফেব্র"য়ারির পর থেকে এ পর্যন্ত ২৫৬ জনকে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে (দুদক)। একই সঙ্গে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৪১টি মামলাও দায়ের করেছে কমিশন। যার মধ্যে ১৮টির রায় দেওয়া হয়েছে। এছাড়া ৬৯ টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারাধীন রয়েছে ৫৩ টি মামলা। এছাড়াও কমিশনের আইনগত সংস্কারসহ বিভিন্ন সংস্কারের কথাও জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে গত প্রায় এক বছরের দুদকের নেওয়া পদক্ষেপ সম্পর্কে কমিশনার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে গত এক বছরের দুদকের কার্যক্রম জনগণের কাছে প্রশংসিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কমিশনের বর্তমান যে অবস্থান তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" ২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত ঘোষণা করে কমিশন গঠন করা হয়। এর আগে ২০০৪ সালের ২৩ ফেব্র"য়ারি রাষ্ট্রপতি 'দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪'-এ সম্মতি দেন। যাত্রা শুরু হয় 'স্বাধীন' দুর্নীতি দমন কমিশনের। ওই কমিশন সম্পর্কে সাবেক কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্বীকার করার উপায় নেই প্রথম কমিশন কার্যকর কিছু করতে পারেনি। যাও দু'একটা কাজ হয়েছিল তাও আইনের চোখে প্রশ্নবিদ্ধ। বিধি ছাড়াই মামলা দায়ের করা হয়েছে। প্রথমদিকে বিলুপ্ত ব্যুরোর লোকজনকে আইনি পদ্ধতিতে যাচাই বাছাই না করে কমিশনের কাজে লাগানো হয়েছে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ৭ ফেব্র"য়ারি কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খাঁন ও কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা পদত্যাগ করেন। ১১ ফেব্র"য়ারি পদত্যাগ করেন অপর কমিশনার মনিরউদ্দিন আহমেদ। ২৫ ফেব্র"য়ারি তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী চেয়ারম্যান হিসাব্ে যোগদান করেন । তার সঙ্গে কমিশনার হিসাবে যোগদেন অবসরপ্রাপ্ত জেলা জজ মো. হাবিবুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল হাসান মনজুর মান্নান। এর আগে ১৮ ফেব্র"য়ারি কমিশনের তৎকালীন সচিব দেলোয়ার হোসেন ৫০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের একটি তালিকা প্রকাশ করে দেশে হৈ-চৈ ফেলে দেন। ওই তালিকাভূক্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিজ নামে ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেয়া হয়। তালিকায় ছিলেন বিএনপি নেতা- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, এম তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আমান উল্লাহ আমান, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আসগার লবী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, হাফিজ ইব্রাহিম, নাসের রহমান, প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, রশিদুজ্জামান মিল্লাত, সালাহউদ্দিন আহম্মেদ, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সিলেটের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ নেতা বিএম বাকির হোসেন ও টিঅ্যান্ডটি সিবিএ নেতা ফিরোজ মিয়া। আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন, মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর, আবুল হাসানাত আবদুল্লাহ, সালমান এফ রহমান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ডা. এইচ বি এম ইকবাল, হাজী মোঃ সেলিম, জয়নাল হাজারী, শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক, লোটাস কামাল, মীর্জা আজম, হাজী মকবুল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মোস্তফা রশিদী সুজা এবং পঙ্কজ দেবনাথ। জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলামের নামও ছিল এই তালিকায়। তালিকাভূক্তদের মধ্যে কমিশনে সম্পত্তির হিসাব দিতে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যমুনা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুল, সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেন ঢাকা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার আবদুল কাইয়ুম প্রমুখ। প্রথম তালিকার পর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ পরবর্তীতে আরও কয়েক দফায় প্রায় আড়াইশ সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে তাদের সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ৯ এপ্রিল "আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না" এই শ্লোগান নিয়ে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানের জানিয়ে দুর্নীতি বিরোধী প্রচারাভিযান শুরু করেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। এদিন তিনি হেলিকপ্টারে করে উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলা সফর করেন। পরবর্তিতে আরও বেশ কয়েকটি জেলা সফর করেন তিনি। এক বছরে দুদকের কার্যক্রম সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমি এটাকে দুইভাবে ব্যাখা করবো প্রথমত দুর্নীতি যে শাস্তিযোগ্য অপরাধ তা প্রতিষ্ঠার জন্য কোনো প্রচেষ্টা আগে কখনো দেখিনি। গত একবছর ওই প্রচেষ্টা দেখেছি। যে কোনো পর্যায়েই হোক না কেনো দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে। এটা ইতিবাচক দিক।" তিনি আরও বলেন,"দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু প্রতিষ্ঠানিক কাজও শুরু হয়েছে। যেগুলো দুর্নীতি দমনের ক্ষেত্রে অপরিহার্য- যেমন; জাতি সংঘের দুর্নীতি বিরোধী সনদ স্বক্ষর, দুদককে ঢেলে সাজানো , বিচার বিভাগ পৃথককরণ, পাবলিক সার্ভিস কমিশন সংস্কার। এসব সংস্কারের ফলে দুর্নীতি প্রতিরোধের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এটাকে এগিয়ে নিতেই পারলেই কেবল দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআরএফ/জিএনএ/১০২৬ ঘ.