২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে হাট বাজার ব্যবস্থাপনা বিল পাস

হাট-বাজারের সরকারি খাস জমি দখল বা অনুমতি ছাড়া সেখানে স্থাপনা নির্মাণে এক বছর জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে নতুন আইনে

সংসদে হাট বাজার ব্যবস্থাপনা বিল পাস

সংসদ অধিবেশন কক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 09:41 PM

Updated : 09 Feb 2023, 09:41 PM

দেশে হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় আগের অধ্যাদেশ বাতিল করে নতুন বিল পাস করেছে জাতীয় সংসদ।

বৃহস্পতিবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল - ২০২৩’ পাসের জন্য উত্থাপন করেন। বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটির সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

১৯৫৯ সালের ‘হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স’ রহিত করে নতুন এই আইনটি করা হলো।

বিলে বলা হয়েছে, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিলে আরও বলা হয়েছে, ধর্মীয় বা অন্য কোনো বিশেষ উৎসব উপলক্ষ্যে কোনো এলাকার প্রতিষ্ঠিত হাট ও বাজার ছাড়া অন্য কোনো স্থানে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসকের পূর্বানুমোদন নিয়ে স্থায়ী অবকাঠামো তৈরি না করে নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী হাট ও বাজার স্থাপন করা যাবে।

আরও খবর

পুরনো খবর:

খাস জমি দখলে ৫ লাখ টাকা জরিমানা, সংসদে বিল