২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পুলিশ ট্রাকটি জব্দ করলেও, চালক পালিয়ে গেছে।

ঢাকায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2023, 11:52 PM

Updated : 15 Mar 2023, 11:52 PM

ঢাকার মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার বিকালে ভাঙ্গা মসজিদের তিন রাস্তার মোড়ে জায়েদা আক্তার (৭) নামে ওই শিক্ষার্থী চলন্ত ট্রাকটির ধাক্কায় আহত হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

হাসপাতালে আসা জায়েদার মা অহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পর বিকালে বের হয়। এরপরেই শুনি সে দুর্ঘটনায় আহত হয়েছে। পরে আশেপাশের সবাই মিলে তাকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আসা প্রতিবেশী রহিমা বেগম জানান, বাসার গলিতে একটি বালুবাহী ট্রাক ঢোকার সময় খেলতে থাকা শিশুটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ায় ময়না তদন্ত ছাড়াই মহদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও, চালক পালিয়ে গেছে।
দিনাজপুর জেলার গোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের জাকির হোসেনের দুই মেয়ের মধ্যে জায়েদা বড়।