ডেঙ্গু রোগী এ বছর ৩ লাখ ছুঁইছুঁই
এবার ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে ঢাকা মহানগরীর চেয়ে বাইরের জেলাগুলোতে রোগীর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।
দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; যা নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে ভুগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন লাখ ছুঁইছুঁই হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজন মারা যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ২০৪ জন ঢাকা মহানগরে এবং ৭১০ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন এসব রোগী নিয়ে এ বছর দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।
এবার ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে ঢাকা মহানগরীর চেয়ে বাইরের জেলাগুলোতে রোগীর সংখ্যা ছিল বেশি। এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৮ জন রোগী ঢাকা নগরীর বিভিন্ন হাসপাতালে এবং ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে একজনের এবং ঢাকার বাইরে এ সংখ্যা তিনজন।
সব মিলিয়ে এ বছর ১ হাজার ৫৪৩ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু; যার মধ্যে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৪৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।
শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৫ হাজার ১৮৬ জন রোগী। তাদের মধ্যে ১৩০৭ জন ঢাকায় এবং ৩ হাজার ৮৭৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। নভেম্বরের প্রথম ১৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৭৮৯ জন রোগী।
মাসওয়ারি মৃত্যুর হিসাবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৮ দিনে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।
