২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বন্দি যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে গিয়াস উদ্দিন কারাগারে ছিলেন।

কারাগারে বন্দি যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 04:19 PM

Updated : 26 Sep 2022, 04:19 PM

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি ময়মনসিংহের ফুলপুরের গিয়াস উদ্দিন খান অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন।

সোমবাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুপার সুভাষ কুমার ঘোষ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে কারাগারের হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে বেশ অসুস্থ হয়ে পাড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গিয়াস উদ্দিন খানের বাড়ি ময়মনসিংহ ফুলপুর। সেখান থেকেই ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা বিচারাধীন।