২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গিয়ে এ বছর ৯১ বাংলাদেশির মৃত্যু

এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন হাজি দেশে ফিরেছেন।

হজে গিয়ে এ বছর ৯১ বাংলাদেশির মৃত্যু

এ বছর হজ হয়েছে ২৭ জুন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 10:45 AM

Updated : 09 Jul 2023, 10:45 AM

হজ করতে সৌদি আরবে গিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়, গত শুক্রবার ফাতেমা বেগম নামের ৫৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে ৬৯ জন পুরুষ; ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় দুই জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় ১ একজন মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।

আগামী ২ অগাস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।