১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রীভা, রাজিয়াসহ ইডেন ছাত্রলীগের ১৪ জনের আগাম জামিন

ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে হাই কোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে।

রীভা, রাজিয়াসহ ইডেন ছাত্রলীগের ১৪ জনের আগাম জামিন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 09:09 PM

Updated : 04 Oct 2022, 09:09 PM

মারামারির ঘটনায় ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ জনকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

তাদের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

এই জামিনের মেয়াদ ফুরানোর আগে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জামিন পাওয়া অন্যরা হলেন– ছাত্রলীগের স্থগিত কমিটির ঋতু আক্তার, আয়েশা ইসলাম মিম, নূর জাহান, আনিকা তাবাসসুম স্বর্ণা, কামরুন নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলী আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি ও ফারজানা নীলা।

জামিন আবেদনের শুনানির সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ২৫ সেপ্টেম্বর রেষারেষির জের ধরে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকরা সংঘাতে জড়ায়।

দুই পক্ষের মারপিটে কলেজ শাখার সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়। এরপর ওই দিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক না থাকলেও ১০ জন সহ-সভাপতি রয়েছেন। তারা সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধিতা করছিলেন।

এরপর ২৮ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়াসহ আট জনের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার অভিযোগে’ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন সংগঠনের বহিষ্কৃত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। ওই মামলাতেই জামিন নিলেন রীভা-রাজিয়াসহ ১৪ জন।

এছাড়া ‘মারপিট, হত্যা চেষ্টা, চুরি, ক্ষতি করা ও হুমকির’ অভিযোগে বহিষ্কৃত সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর লালবাগ থানায় পাল্টা মামলা করেন সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার।

ওই মামলায় সোমবার নয়জন আগাম জামিন পেয়েছেন। তারা হলেন কলেজ শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার উর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

আরও পড়ুন

পুরানো খবর:

আগাম জামিন পেলেন ইডেনের বহিষ্কৃত ৯ নেতা

পুরানো খবর:

ইডেন ছাত্রলীগের রীভা-রাজিয়াদের বিরুদ্ধে জান্নাতের মামলা

পুরানো খবর:

ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ১০

পুরানো খবর:

ইডেনে ছাত্রলীগের কমিটি স্থগিত, ১০ সহ-সভাপতিসহ বহিষ্কৃত ১৬

পুরানো খবর:

ইডেন ছাত্রলীগের রীভা-রাজিয়াদের বিরুদ্ধে জান্নাতের মামলা