২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে চুলা জ্বালতে গিয়ে দগ্ধ গৃহবধূ

“আমি বাথরুমে থাকা অবস্থায় বিস্ফোরণের শব্দ পাই। চিৎকার শুনে তড়িঘড়ি বাইরে এসে দেখি আঁখির পুরো শরীরে আগুন,” বলছেন তার স্বামী।

ঈদের সকালে চুলা জ্বালতে গিয়ে দগ্ধ গৃহবধূ

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 01:45 PM

Updated : 22 Apr 2023, 02:09 PM

ঈদের জন্য রান্না করতে চুলা জ্বালতে গিয়ে এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৭টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চাঁনখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

আঁখি আক্তার নামের ২৫ বছর বয়সী ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আঁখির স্বামী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘুম থেক উঠে তিনি বাথরুমে গোসল করতে যান। তার স্ত্রী আগেই ঘুম থেকে ওঠেন।

“আমি বাথরুমে থাকা অবস্থায় বিস্ফোরণের শব্দ পাই। চিৎকার শুনে তড়িঘড়ি বাইরে এসে দেখি আঁখির পুরো শরীরে আগুন।”

আগুন নিভিয়ে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয় বলে জানান রফিকুল ইসলাম।

চিকিৎসকের বরাত দিয়ে রফিকুল জানান, আঁখির শরীরের প্রায় ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, ঈদের জন্য খাবার বানাতে রান্নাঘরে গিয়েছিলেন তার স্ত্রী। সিলিন্ডারের গ্যাসের চুলা জ্বালানোর সময় এই বিস্ফোরণ ঘটে।

রফিকুল ড্রেজিংয়ের সাথে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। তার ধারণা, চুলার লাইনে কোথাও কোনো লিকেজ ছিল বা চুলা বন্ধ করতে ভুলে যাওয়ায় গ্যাস জমে এ ঘটনা ঘটে থাকতে পারে।