২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার আল ইসলামের এক জঙ্গি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 06:57 PM

Updated : 09 Sep 2022, 07:53 PM

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. রাব্বি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে নবীকে নিয়ে কটূক্তিকারীকে হত্যা করতে হবে- এমন পোস্ট ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও আল কায়দার মতাদর্শ প্রচার, জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদের সহিত পরস্পর যোগসাজসে জঙ্গিবাদী ও হিংসাত্মক প্রচারণার পোস্ট নজরে আসে।

“তখন এটি নিয়ে কাজ শুরু করে সাইবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।