রেলওয়ের ডিজির দায়িত্বে কামরুল
রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ১১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসানকে মহাপরিচালকের দায়িত্বভার দেওয়া হয়েছে।
তিনি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অবকাঠামো) পদে রয়েছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কামরুলকে রেলওয়ের মহাপরিচালকের চলতি দায়িত্বে দেওয়া হয়।
রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ১১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সেদিন থেকে কামরুল মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
