২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার

“আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিশেষায়িত মেডিকেল হাসপাতাল পর্যন্ত দেশব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি,” বলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 09:44 AM

Updated : 20 Jan 2024, 09:44 AM

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি)’ বিষয়ক বৈঠকে তিনি বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “প্রথমত- শিশু, মা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য উন্নয়ন সহায়তা বজায় রাখা এবং অভিবাসীদের স্বাস্থ্য এবং জলবায়ু-স্বাস্থ্য চক্র মোকাবেলা করা।”

দ্বিতীয় ক্ষেত্রের কথা বলতে গিয়ে তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্য আইডিসহ ডেটানির্ভর স্বাস্থ্য তথ্য সিস্টেম বিকাশে দক্ষতা বিনিময় করা। সরকার প্রধান বলেন, “তৃতীয়ত- আমাদের উপযোগী একটি শক্তিশালী স্বাস্থ্য বীমা স্কিম বিকাশে সহায়তা করা।”

 চতুর্থ ক্ষেত্রে তিনি দ্রুত বর্ধনশীল স্বাস্থ্যপ্রযুক্তিসহ স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “পঞ্চমত- জনস্বাস্থ্য রক্ষার জন্য পেটেন্ট প্রকাশ এবং প্রযুক্তি স্থানান্তরের ‘ট্রিপ’ (ট্রাফিক রেসপন্স এন্ড ইনফর্মেশন পার্টনারশিপ) বাধ্যবাধকতা মেনে চলা দরকার।

“আমাদের প্রজন্ম ইউএইচসি সমুন্নত করে ইতিহাস পরিবর্তন করতে পারে। আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে তা সম্ভব করে তুলি।”

বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিতের বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিশেষায়িত মেডিকেল হাসপাতাল পর্যন্ত দেশব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। আমরা তৃণমূলে বেসরকারি অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি।”

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। সংবাদ সূত্র: বাসস

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)