২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৮ মাস পর মঙ্গলবার থেকে চলবে নারায়ণগঞ্জের ট্রেন

নতুন কমিউটার ট্রেন চলবে ভোর ৫টা থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত; ভাড়া বাড়ছে ৫ টাকা।

৮ মাস পর মঙ্গলবার থেকে চলবে নারায়ণগঞ্জের ট্রেন

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 11:31 PM

Updated : 01 Aug 2023, 01:28 AM

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য আট মাস বন্ধ থাকার মঙ্গলবার থেকে ফের ঢাকা থেকে নারায়ণঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে।

মঙ্গলবার ভোর ৫টায় প্রথম ট্রেনটি চলবে। প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জের মধ্যে ১৬ বার ট্রেন যাতায়াত করবে।

নারায়ণগঞ্জের রুটের ট্রেনটি লোকাল ট্রেন হিসেবে চলাচল করলেও মঙ্গলবার থেকে তা কমিউটার ট্রেন হিসেবে চলাচল করবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রেলপথ উন্নয়নকাজের জন্য গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

পুরনো খবর:

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

সোমবার এক বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচল পুনরায় শুরুর তথ্য জানানো হয়।

রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্ট) মো. শওকত জামিল মোহসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-গেণ্ডারিয়া সেকশনে নতুন নির্মাণ করা ডুয়েল গেজ লাইন উন্মুক্ত করা হয়েছে। এতে বন্ধ থাকা ট্রেন পুনরায় চালু করা প্রয়োজন। এ অবস্থায় বন্ধ থাকা দুটি রেকের মধ্যে একটি রেক প্রস্তুত করা হয়েছে। এই রেক দিয়ে প্রতিদিন ৮ জোড়া কমিউটার ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।

Image

জুরাইনে বাজারের মধ্য দিয়ে চলত নারায়ণগঞ্জের ট্রেন, সেই রেলপথ এখন সংস্কার হয়েছে

চিঠিতে বলা হয়েছে, ট্রেনের কোচগুলোয় ফ্যান ও লাইট সুবিধা থাকায় লোকাল ট্রেনটিকে কমিউটার ট্রেনে রূপান্তর করা হয়েছে।

এ কারণে আগের চেয়ে ভাড়াও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।

তিনি সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিউটার ট্রেনে রূপান্তর হওয়ায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ভাড়া পাঁচ টাকা বাড়বে।

আগে এই রুটে ভাড়া ছিল ১৫ টাকা। তা বাড়িয়ে এখন ২০ টাকা করা হয়েছে।

সময়সূচি

  • ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টায়, নারায়ণঞ্জে পৌঁছুবে সকাল ৫টা ৪৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে সকাল ৬টা ৫ মিনিটে, ঢাকায় পৌঁছুবে সকাল ৬টা ৫০ মিনিটে

  • ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টা ১০ মিনিটে, নারায়ণঞ্জে পৌছুবে সকাল ৭টা ৫৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮ টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে সকাল ৯টায়

  • ঢাকা থেকে ছাড়বে সকাল ৯টা ২০মিনিটে, নারায়ণঞ্জে পৌছুবে বেলা ১০টা ৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে বেলা ১০টা ২৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে বেলা ১১টা ১০ মিনিটে

  • ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ৩০মিনিটে, নারায়ণঞ্জে পৌছুবে দুপুর ১২টা ১৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে দুপুর ১২টা ৩৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে দুপুর ১টা ২০মিনিটে

  • ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৪০মিনিটে, নারায়ণঞ্জে পৌছুবে দুপুর ২টা ২৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে দুপুর ২টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে দুপুর ৩টা ৩০মিনিটে

  • ঢাকা থেকে ছাড়বে বিকাল ৪টা ১০মিনিটে, নারায়ণঞ্জে পৌছুবে বিকাল ৪টা ৫৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে বিকাল ৫টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে সন্ধ্যা ৬টায়

  • ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, নারায়ণঞ্জে পৌঁছুবে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে রাত ৮টা ১০ মিনিটে

  • ঢাকা থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে, নারায়ণঞ্জে পৌঁছুবে রাত ৯টা ১৫ মিনিটে

  • নারায়ণগঞ্জ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে, ঢাকা পৌঁছুবে রাত ১০টা ২০ মিনিটে