২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীরামপুর গ্রামে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দু'দলের সংঘর্ষে পরবাসী বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 07:13 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঝিনাইদহ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীরামপুর গ্রামে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক দু'দলের সংঘর্ষে পরবাসী বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল ইমাম জানান, ২০০৪ সালে এ গ্রামে দু'দলের সংঘর্ষে মির্জাপুর ইউপি সদস্য স্থানীয় জামায়াত নেতা আব্দুর রহমান নিহত হন। বিচারাধীন এ হত্যা মামলার আসামিরা আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনের পর আসামিপক্ষ বিষয়টি মীমাংসার জন্য বাদী পক্ষকে চাপ দেয়। মীমাংসার জন্য সালিশও বসে। কিন্তু সালিশে কোনো সমাধান না হওয়ায় আওয়ামী লীগ সমর্থকরা বাদীপক্ষের ওপর নানাভাবে চাপ অব্যাহত রাখে। এ অবস্থায় শুক্রবার বিকেলে জামায়াত সমর্থকরা এ হত্যা মামলার আসামি হজোর ওপর হামলা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ছেলেকে রক্ষা করতে এলে হজোর মা পরবাসী বেগম প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০১০৫ ঘ.