ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষে বৃহস্পতিবার ও শুক্রবার একজন নিহত ও অন্তত ৬৫ জন আহত হয়েছে।
নড়াইলে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ১০জন। ঘটনাটি রাজনৈতিক নয় বলে পুলিশ দাবি করেছে।
এর আগে বুধবার রাতে নড়াইল-১ আসনে সাবেক সাংসদ ধীরেন্দ্র নাথ সাহার ছেলে স্থানীয় শিমুলিয়া কলেজের অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দকে কুপিয় আহত করে সন্ত্রাসীরা।
এছাড়া যশোর, মাদারীপুর, পাবনা ও বরগুনায় হামলা সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। ভোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে বিএনপি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে বৃহস্পতিবার একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
নিহত আবুল খায়ের মজুমদার (৪০) হলদাহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে।
আহত একই গ্রামের বদিউজ্জামান ও রাজ্জাক মোল্লাকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বদিউজ্জামান বলেন, হলদাহ গ্রামের বিরোধপূর্ণ একটি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন শেখ একদল সন্ত্রাসী নিয়ে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। নলদী ক্যাম্পের পুলিশ এ ঘটনায় ছয় জনকে আটক করেছে।
এরা হলেন- অলিয়ার রহমানের ছেলে মো. ওবায়দুর, সুলতান শেখের ছেলে আফজাল হোসেন, তুরাব শেখের ছেলে তসরু শেখ, শহীদ আলীর ছেলে আকবর আলী, মো. আলীর ছেলে নোয়াব আলী এবং আবু তালেব বিশ্বাসের ছেলে মনির বিশ্বাস।
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
যশোর: যশোর সদরের চূড়ামনকাঠি এলাকায় বৃহস্পতিবার রাতে সুবাস চন্দ্র পাল নামে স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন সুবাস চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দু
bdnews24