২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট জারি

নবম সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ফলাফলের গেজেট বৃহস্পতিবার জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ফলাফলের গেজেট বৃহস্পতিবার জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "২৯৯ টি আসনে বিজয়ীদের গেজেট সন্ধ্যায় জারি করে বিজি প্রেসে পাঠানো হয়েছে।" এর আগে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ''ইসির টার্গেট আজই (বৃহস্পতিবার) গেজেট প্রকাশের কাজ শেষ করা। সেভাবেই আমরা চেষ্টা করছি।" গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ দুটি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের প্রধান দল বিএনপি পেয়েছে মাত্র ২৯টি আসন। জোটের অন্য শরিক দল জামায়াতে ইসলামী দুটি ও বিজেপি পেয়েছে একটি আসন। এছাড়া এলডিপি একটি এবং চারটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মহাজোটের প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ আসনের নির্বাচন স্থগিত করা হয়। ওই আসনে আগামী ১২ জানুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/২২২২ঘ.