২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের রায় অবমাননা করা সমীচীন নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, জনগণের রায়কে কারও অবজ্ঞা কিংবা অবমাননা করা সমীচীন নয়। জনরায়ের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। সিইসি বলেছেন, ''আমি মনে করি আমরা সুন্দর, শান্তিপূর্ণ একটা নির্বাচন করতে পেরেছি। জনগণ ভোট দিতে পেরেছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, জনগণের রায়কে কারও অবজ্ঞা কিংবা অবমাননা করা সমীচীন নয়। জনরায়ের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। সিইসি বলেছেন, ''আমি মনে করি আমরা সুন্দর, শান্তিপূর্ণ একটা নির্বাচন করতে পেরেছি। জনগণ ভোট দিতে পেরেছে।'' 'নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য নয়' বলে চারদলীয় জোট প্রধানের মন্তব্য বিষয়ে প্রথম প্রতিক্রিয়ায় সিইসি একথা বলেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে নির্বাচনোত্তর এক ব্রিফিংয়ে কথা বলছিলেন সিইসি। নির্বাচন নিয়ে চারদলীয় জোটের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ''এ ব্যাপারে আমাদের কোনও বক্তব্য নেই। যিনি বলেছেন, তিনি প্রবীণ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী। পুরো বিষয়টি ছিল দৃশ্যমান। জনগণই বলবে, এই ফলাফল গ্রহণযোগ্য কিনা।" তিনি আরো বলেন, "এটা ভবিষ্যতের হাতে ছেড়ে দিলাম। তবে জনগণের রায়কে কারও অবজ্ঞা করা কিংবা অবমাননা করা সমীচিন নয়। জনরায়ের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত।" সোমবারে নির্বাচনের রেকর্ড ৮৬.২৯ শতাংশ ভোটারের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে জ্ঞাপন প্রধান নির্বাচন কমিশন বলেন, "নির্বিঘে