২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, 'ব্রাউন টেলিফোনে শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর হবে বলে আশা প্রকাশ করেন।' জবাবে আওয়ামী লীগ সভানেত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এসকে/২০১৮ঘ.