২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্লেষণএ রায় দুর্নীতি, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে

নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও তার মিত্রদের উপহার দিয়েছে এক অবিস্মরণীয় জয়। সর্বশেষ ক্ষমতায় থাকা চারদলীয় জোটকে প্রত্যাখানের অতলে ঠেলে ফেলার পাশাপাশি ভোটারদের রায় তাদের প্রতিপক্ষকে তুলেছে অবিশ্বাস্য এক উচ্চতায়। এই বিস্ময়কর ঘটনার কার্যকারণ অনুসন্ধান করেছেন বিশ্বদীপ দাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 08:15 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

বিশ্বদীপ দাস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সোমবারের নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও তার মিত্রদের উপহার দিয়েছে এক অবিস্মরণীয় জয়। বিএনপি-নেতৃত্বাধীন জোট সরকারের স্বজনপ্রীতি,দুনীতি, যুদ্ধাপরাধের দায় আর ক্রমবর্ধমান দ্রব্যমূল্য -এই সবকিছু মিলে তাদের অতলে ঠেলে ফেলার পাশাপাশি প্রতিপক্ষকে তুলেছে অবিশ্বাস্য এক উচ্চতায়। ধারণা করা হচ্ছে দেশের যাবতকালের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন এটি। দীর্ঘ দু'বছরের দুঃসহ প্রতীক্ষার পর অনুষ্ঠিত শান্তিপূর্ণ এ নির্বাচন ছিল গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৯ ডিসেম্বর। ২৩০ আসন পাওয়া আওয়ামী লীগ এখন পদ্ধতিগত জটিলতা এড়িয়ে একাই আইন পাস করতে পারে স্বচ্ছন্দে। এমনকী সংবিধান সংশোধনও করতে পারে তারা। বেশ কয়েকটি কারণ মিলে বিএনপি ও তার সঙ্গীদের ওপর নেমে এসেছে কাল হয়ে। দুর্নীতির বিষয়ে আওয়ামী লীগের জোরদার প্রচারণা অন্যতম প্রধান কারণ। চারদলীয় জোটের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই পুত্র আর তার মন্ত্রীসভার সদস্যদের ক্ষমতার অপব্যবহার করে আখের গোছানোর যে বদনাম হয়েছে তা বিএনপির ভরাডুবির জন্য দায়ী। খালেদা জিয়ার ২০০১ -২০০৬ শাসনকালে লাগামহীন দ্রব্যমূল্য তাদের এই চড়া মূল্য দিতে বাধ্য হওয়ার একটি কারণ। গত দুবছর ধরে গড়ে ওঠা যুদ্ধাপরাধী বিরোধী মনোভাবও তাদের নির্বাচনী কপাল পুড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে নিরন্তর প্রচারণাই জামায়াতের পতনের জন্য দায়ী।" পরিবর্তন এলে নারী এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নির্ভয়ে ভোটাধিকার করতে পারবে এটিও ভোটারদের বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটকে প্রত্যাখ্যান করার একটি কারণ। বিএনপি ও জামায়াত উভয়ের বিরুদ্ধেই শেখ হাসিনা ও ব্রিটিশ রাষ্ট্রদূতের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস কার্যকলাপের জন্য দায়ী ইসলামী জঙ্গীদের সহায়তা বা নমনীয়তা দেখানোর অভিযোগ রয়েছে। চারদলীয় জোটের গত পাঁচবছরের কার্যকলাপ বিশেষ করে প্রথম ভোটার হওয়া তরুণদের তাদের উগ্রপন্থী রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ। এছাড়া তরুণ এ ভোটাররা আওয়ামী লীগের অনেক নতুন ও তরুণতর প্রার্থীকে দেখে আকৃষ্ট হয়েছে। সৈয়দ আনোয়ার হোসেন আরো বললেন, "মানুষ চারদলীয় জোটের সময় দুর্ভোগের শিকার হয়েছে। দ্রব্যমূল্য, জঙ্গীবাদ ও সুশাসনের অভাব ইত্যাদি কারণ তাদের পতন ডেকে এনেছে।" তিনি বলেন, "রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন তখন সাধারণ মানুষ তা মেনে নেয়নি। ..জনগণ আওয়ামী লীগ সরকারের প্রথম কার্যকালকে (নব্বই-পরবর্তী) একটি মাপকাঠি ধরে তুলনা করেছিল। প্রথম আওয়ামী লীগের সরকারের প্রথম চারবছরে অনেক সাফল্য ছিল।" ইতিহাসের এ বিশে