ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সামগ্রিক বিচারে নবম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)।
সোমবার জানিপপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দু'একটি ব্যতিক্রমী ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, নির্বাচনের আগের দিন পর্যন্ত সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচন কমিশন প্রণীত আইনের কারণে অন্য বারের তুলনায় দেয়াল লিখন, রঙ্গিন পোস্টার দেখা যায়নি।
এতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন ও নিরাপত্তা বলায় গড়ে তোলায় নির্বাচনী সহিংসতাও হয়নি বললেই চলে। এ কারণে ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২৩১০ঘ.
bdnews24