২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আওয়ামী লীগের বীর বাহাদুর জয়ী

পার্বত্য বান্দরবান আসনে (৩০০ নম্বর সংসদীয় আসন) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের বীর বাহাদুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মওদুদ এ কে কাইয়ুম চৌধুরী ১৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

বান্দরবান, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য বান্দরবান আসনে (৩০০ নম্বর সংসদীয় আসন) মহাজোট প্রার্থী আওয়ামী লীগের বীর বাহাদুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মওদুদ এ কে কাইয়ুম চৌধুরী ১৬২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। বীর বাহাদুর ৭৮ হাজার ৯৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় ঐক্যজোট প্রার্থী বিএনপির সাচিং প্র" জেরী পেয়েছেন ৫৯ হাজার ১৭৪ ভোট। ১৬ হাজার ২৮৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেএসমং (হরিণ প্রতীক)। অপর স্বতন্ত্র প্রার্থী ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৬২৯ ভোট। 'না' ভোট পড়েছে ৩৫৪। বাতিল হয়েছে ১৭৭১টি ভোট। বান্দরবান আসনে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ৯৯৫। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ৫৭ হাজার ১৬৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.