২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে সোনিয়া গান্ধির অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ভারতের জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধি মঙ্গলবার টেলিফোনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় শেখ হাসিনার উপ-তথ্য সচিব মাহবুবল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ভারতের জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধি মঙ্গলবার টেলিফোনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সন্ধ্যায় শেখ হাসিনার উপ-তথ্য সচিব মাহবুবল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সোনিয়া গান্ধি কিছুক্ষণ আগে শেখ হাসিনাকে ফোন করেছিলেন। ফোনে ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী তাকে অভিনন্দন জানান।" মাহবুবুল শাকিল শেখ হাসিনার বরাত দিয়ে জানান, টেলিফোন আলাপে সোনিয়া গান্ধি আশা প্রকাশ করেছেন- আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত হবে এবং দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় ভিত্তি পাবে। শেখ হাসিনাও তাকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০১৫ঘ.