২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগেও মহাজোটের জয়জয়কার

নবম সংসদ নির্বাচনে খুলনা বিভাগেও আগের বারের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি চারদলীয় জোটের প্রধান দল বিএনপি। এবার ৩৬ আসনের ৩০টিতেই জিতেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি পেয়েছে ২টি আসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে খুলনা বিভাগেও আগের বারের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি চারদলীয় জোটের প্রধান দল বিএনপি। এবার ৩৬ আসনের ৩০টিতেই জিতেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি পেয়েছে ২টি আসন। ২০০১ এর নির্বাচনে এ বিভাগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছিল ২৯টি আসন। আর আওয়ামী লীগ পেয়েছিল ৮টি আসন। খুলনার ১০টি জেলায় আগে আসন সংখ্যা ছিল ৩৭টি। এবার সীমানা পুনর্নির্ধারণের পর আসন সংখ্যা কমে দাঁড়ায় ৩৬টি। চারদলে বিএনপির শরিকরা আগের নির্বাচনে ১০টি আসন পেলেও এবার পায়নি একটিও। অন্যদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ২টি ও জাসদ ১টি আসনে জয় পেয়েছে। নড়াইল-১ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কবিরুল হক। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। খুলনা খুলনা-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ননী গোপাল মণ্ডল। খুলনা- ২ আসনে জয়ী হয়েছেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। খুলনা-৩ আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান জয়ী হয়েছেন। খুলনা- ৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মোল্লা জালাল উদ্দিন। খুলনা- ৫ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নারায়ণ চন্দ্র। খুলনা- ৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. সোহরাব হোসেন সানা। মেহেরপুর মেহেরপুর-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. জয়নাল আবেদিন। মেহেরপুর-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির মো. আমজাদ হোসেন। কুষ্টিয়া কুষ্টিয়া-১ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের আফাজ উদ্দিন আহমেদ। কুষ্টিয়া-২ আসনে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী জাসদের হাসানুল হক ইনু। কুষ্টিয়া-৩ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের কে এইচ রশীদুজ্জামান। কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের সুলতানা তরুণ জয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)। চুয়াডাঙ্গা-২ আসনে জিতেছেন আওয়ামী লীগের মো. আলী আজগর। ঝিনাইদহ ঝিনাইদহ-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল হাই। ঝিনাইদহ-২ আসনে প্রার্থী আওয়ামী লীগের মো. সফিকুল ইসলাম জয় পেয়েছেন। ঝিনাইদহ-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শফিকুল আজম খান। ঝিনাইদহ-৪ আসনে জিতেছেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। যশোর যশোর-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন। যশোর-২ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মোস্তাফা ফারুক মোহাম্মদ। যশোর-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. খালেদুর রহমান টিটো। যশোর-৪ আসনে জিতেছেন আওয়ামী লীগের রণজিত কুমার রায়। যশোর-৫ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খান টিপু সুলতান। যশোর-৬ আসনে জিতেছেন আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব। মাগুরা মাগুরা-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. সিরাজুল আকবর। মাগুরা-২ আসনে জিতেছেন আওয়ামী লীগের বীরেন শিকদার। নড়াইল নড়াইল-১ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী কবিরুল হক। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন তিনি। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এস কে আবু বাকের জয়ী হয়েছেন। বাগেরহাট বাগেরহাট-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাগেরহাট-২ আসনে জিতেছেন আওয়ামী লীগের মীর শওকত আলী বাদশা। বাগেরহাট-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার। বাগেরহাট-৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন। সাতক্ষীরা সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান রহমান জয়ী হয়েছেন। সাতক্ষীরা-২ আসনে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির এম এ জব্বার। সাতক্ষীরা-৩ আসনে জিতেছেন আওয়ামী লীগের আ ফ ম রুহুল হক। সাতক্ষীরা-৪ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির এ এইচ এম গোলাম রেজা জয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এমএইচবি/১৬৩০ ঘ.