ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিলেট বিভাগের চারটি জেলার মোট আসন ১৯টি। এবারের নির্বাচনে সবগুলো আসনই পেয়েছে আওয়ামী লীগ ও এর শরিকরা। ২০০১ সালের নির্বাচনে ১০টি আসন পেয়েছিল বিএনপি ও তার শরিকরা। দুটি পায় স্বতন্ত্র প্রার্থী। আর বাকি ৭টি আসনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ প্রার্থী।
সিলেট-১ আসনে এক লাখ ৭৮ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত। এই আসনে বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৩৬৭ ভোট।
সিলেট-২ আসনে এক লাখ ৯ হাজার ৩৫৬ ভোট পেয়ে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী জয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম ইলিয়াস আলী এক লাখ ছয় হাজার ৪০ ভোট পেয়েছেন।
সিলেট-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৯৭ হাজার ৫৯৩। এই আসনে বিএনপি প্রার্থী শফি আহমদ চৌধুরী ৫৪ হাজার ৬৫৫ ভোট পেয়েছেন এবং জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৬৭৪ ভোট।
সিলেট-৪ আসনে এক লাখ ৪৪ হাজার ১৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী দিলদার হোসেন সেলিম পেয়েছেন ৯৮ হাজার ৫৪৫ ভোট।
সিলেট-৫ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। তিনি পেয়েছেন এক লাখ নয় হাজার ৬৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের জামায়াত প্রার্থী ফরিদউদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৮ হাজার ৬১ ভোট।
সিলেট-৬ আসনে এক লাখ ৩৮ হাজার ৩৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম চার দলীয় জোটের জামায়াত প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৫১ হাজার ৭৬৪ ভোট এবং স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা বিএনপির বিদ্রোহীপ্রার্থী সৈয়দ মকবুল হোসেন পেয়েছেন ৪৮ হাজার ৯৭৪ ভোট।
সুনামগঞ্জ-১ আসনে এক লাখ ৫৫ হাজার ২৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি রফিক চৌধুরী ৯৪ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত। তার প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৫৯৩।এ ই আসনে বিএনপি প্রার্থী নাছির চৌধুরী ৭৭ হাজার ৮৮৯ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে এক লাখ ৩৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোটের আওয়ামী লীগ প্রার্থী এম এ মান্নান। চার দলীয় প্রার্থী আলহাজ্ব মো. শাহিনুর পাশা চৌধুরী ৫৬ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-৪ আসনে এক লাখ ২৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির বেগম মমতাজ ইকবাল।
সুনামগঞ্জ-৫ আসনে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক। তার প্রাপ্ত ভোট এক লাখ ৬৫ হাজার ৬৯৭ ভোট।
মৌলভীবাজার-১ আসনে এক লাখ ছয় হাজার ৫৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন।
মৌলভীবাজার-২ আসনে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাছ খান। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩০ হাজার ৯৪১।
মৌলভীবাজার-৩ আসনে এক লাখ ৪৪ হাজার ৯২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সৈয়দ মহসিন আলী।
মৌলভীবাজার-৪ আসনে জয়ী মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মো: আব্দুস শহীদ পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৭৪০ ভোট।
হবিগঞ্জ-১ আসনে এক লাখ ৫২ হাজার ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী।
হবিগঞ্জ-২ আসনে জয়ী আওয়ামী লীগের মো: আব্দুল মজিদ পেয়েছেন এক লাখ ২২ হাজার ২৫ ভোট।
হবিগঞ্জ-৩ আসনে এক লাখ ৪৭ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহাজোট প্রার্থী মো. আবু জাহির।
হবিগঞ্জ-৪ আসনে জয়ী আওয়ামী লীগের এনামুল হক এক লাখ ৫৫ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০০ ঘ.
bdnews24