২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগে আসনশূন্য চারদল

নবম সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের একটি আসনেও জয় পায়নি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। বিভাগের ৯৪টি সংসদীয় আসনের একটি বাদে সব কটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে ঢাকা বিভাগের একটি আসনেও জয় পায়নি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। বিভাগের ৯৪টি সংসদীয় আসনের একটি বাদে সব কটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। শুধু টাঙ্গাইল-৬ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। ২০০১ সালের নির্বাচনে ঢাকা বিভাগে আসন সংখ্যা ছিল ৭৪টি। ওই নির্বাচনে চারদল পেয়েছিল ৫৩টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ ১৮টি ও জাতীয় পার্টি ১টি আসনে জয়ী হয়েছিল। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিল ২টি আসন। এবার ঢাকার আসনগুলোর মধ্যে আওয়ামী লীগ জিতেছে ৮৭টি আসনে। বাকি আসনগুলোর মধ্যে পাঁচটিতে বিজয়ী হয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীরা। একটিতে বিজয়ী হয়েছে অপর শরিক ওয়ার্কার্স পার্টি। টাঙ্গাইল টাঙ্গাইল-১ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাক ভোলা মিয়া। টাঙ্গাইল-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খন্দকার আসাদুজ্জামান। টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মতিউর রহমান। টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগের আব্দুল লতিফ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৫ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির আবুল কাশেম বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৬ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেন। টাঙ্গাইল-৭ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের একাব্বর হোসেন। টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহান বিজয়ী হয়েছেন। জামালপুর জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফরিদুল হক দুলাল। জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মির্জা আজম। জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান। জামালপুর-৫ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রেজাউল হক হীরা। শেরপুর শেরপুর-১ আসনে আওয়ামী লীগের আতিউর রহমান আতিক বিজয়ী হয়েছেন। শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী বিজয়ী। শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের ফজলুল হক চান বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট প্রমোদ মানকিন। ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আয়াতুর রহমান খান বেলাল। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবর রহমান ফকির। ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের অধ্যক্ষ মতিউর রহমান। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জিতেছেন আওয়ামী লীগের কেএম খালিদ বাবু। ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট রেজা আলী জয়ী হয়েছেন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আব্দুস সাত্তার বিজয়ী হয়েছে। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের বিজয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের গিয়াস উদ্দিন আহমদ। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. এম আমানুল্লাহ। নেত্রকোনা নেত্রকোনা-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোস্তাক আহমেদ রুহী। নেত্রকোনা-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আশরাফ আলী খসরু। নেত্রকোনা-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মঞ্জুর কাদের কোরাইশী। নেত্রকোনা-৪ এ বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রেবেকা মোমেন। নেত্রকোনা-৫ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এরশাদ হোসেন বেলাল বীরপ্রতীক। কিশোরগঞ্জ কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের ডা. এমএ মান্নান বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জ-৫ (নিকলি-বাজিতপুর) আসনে আওয়ামী লীগের আফজাল হোসেন বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন। মানিকগঞ্জ মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুল হক। মানিকগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির একেএম আব্দুল মান্নান। মানিকগঞ্জ-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের জাহিদ মালেক স্বপন। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চলচ্চিত্র প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ। মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি বিজয়ী হয়েছেন। মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সচিব এম ইদ্রিস আলী বিজয়ী হয়েছেন। ঢাকা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নান খান জয়ী হয়েছেন। ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার আংশিক) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু বিজয়ী হয়েছেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের সানজিদা খানম জয়ী হয়েছেন। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা জয়ী হয়েছেন। ঢাকা-৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু। ঢাকা-৭ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন। ঢাকা-৮ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জয়ী হয়েছেন। ঢাকা-৯ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী। ঢাকা-১০ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের একেএম রহমতউল্লাহ। ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল জয়ী হয়েছেন। ঢাকা-১২ আসনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়েছেন। ঢাকা-১৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর নানক। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক বিজয়ী হয়েছেন। ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার বিজয়ী হয়েছেন। ঢাকা-১৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা। ঢাকা-১৭ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বিজয়ী হয়েছেন। ঢাকা-১৮ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট সাহারা খাতুন। ঢাকা-১৯ (সাভার) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ। ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমদ জয় পেয়েছেন। গাজীপুর গাজীপুর-১ (কালিয়াকৈর-সদর আংশিক) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক। গাজীপুর-২ (গাজীপুর পৌরসভা-টঙ্গী) আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল। গাজীপুর-৩ (শ্রীপুর-সদর আংশিক) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের তানজীম আহমদ সোহেল তাজ। গাজীপুর-৫ (কালীগঞ্জ-সদও আংশিক) আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি। নরসিংদী নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম হিরু। নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি পেয়েছেন ১ লাখ ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান পেয়েছেন ৭১ হাজার ২৮০ ভোট। নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের জহিরুল ইসলাম মোহন। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নুরুল মজিদ হুমায়ূন। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রাজিউদ্দিন রাজু। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল কায়সার নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নাসিম ওসমান নির্বাচিত হয়েছেন। রাজবাড়ি রাজবাড়ি-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী নির্বাচিত হয়েছেন। রাজবাড়ি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুল হাকিম নির্বাচিত হয়েছেন। ফরিদপুর ফরিদপুর-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। ফরিদপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। ফরিদপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নীলুফার জাফর উল্লাহ। গোপালগঞ্জ গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। গোপালগঞ্জ-২ (সদর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জয়ী হয়েছেন। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বরাবরের মতোই বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। মাদারীপুর মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের নুর-ই-আলম চৌধুরী লিটন জয়ী হয়েছেন। মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে আওয়ামী লীগের শাজাহান খান জয়ী হয়েছেন। মাদারীপুর-৩ (সদর-কালকিনী) আসনে আওয়ামী লীগের সৈয়দ আবুল হোসেন জয় পেয়েছেন। শরীয়তপুর শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক জয়ী হয়েছেন। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী জয়ী হয়েছেন। শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/এজে/এমডি/এমএইচবি/১৩৫৭ ঘ.