ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে ১০টি আসনের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত আসনের সবগুলোতেই বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থীরা।
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের সানজিদা খানম ৯৭ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী বিএনপির আব্দুল হাই পেয়েছেন ৫২ হাজার ৭০১ ভোট।
ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবীর নানক ১ লাখ ২৫ হাজার ১২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল পেয়েছেন ৭৮ হাজার ৫০৪ ভোট। এখানে 'না' ভোট পড়েছে ৮ হাজার ৬০৮টি।
ঢাকা-৯ আসনে ১ লাখ ৭৯ হাজার ৭৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শিরীন সুলতানা পেয়েছেন ৯২ হাজার ২২৭ ভোট। 'না' ভোট পড়েছে ৪ হাজার ৬৬৮টি।
ঢাকা-৮ আসনে রাশেদ খান মেনন ৯৭ হাজার ৮৪১ ভোট পেয়েছেন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিব উন নবী খান সোহেল পেয়েছেন ৬৩ হাজার ৮০৭ ভোট। এই আসনে 'না' ভোট পড়েছে ৫ হাজার ৪৮১টি।
ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪২৪ ভোট। বিএনপির মোহাম্মদ সাহাবউদ্দীন পেয়েছেন ৭৩ হাজার ৮৭০ ভোট।
ঢাকা-১২ আসনে ব্যারিস্টার ফজলে নূর তাপস ১ লাখ ১৮ হাজার ১৩৪ পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির খন্দকার মাহাবুবউদ্দিন আহমাদ পেয়েছেন ৬৯ হাজার ২৬২ ভোট। 'না' ভোট পড়েছে ৫ হাজার ৫৫৬টি।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক ১ লাখ ৪৮ হাজার ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির এসএ খালেক পেয়েছেন ৮৪ হাজার ৮৪৯ ভোট। এখানে 'না' ভোট পড়েছে ৭ হাজার ৮২৪টি।
ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার ১ লাখ ২০ হাজার ৭৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের হামিদুল্লাহ খান বীরপ্রতীক পেয়েছেন ৭৬ হাজার ৪৭২ ভোট। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৬ হাজার ৬৬৯ ভোট। এ আসনে 'না' ভোট পড়েছে ৫ হাজার ২৯৮ টি।
ঢাকা-১৭ আসনে মহাজোট প্রার্থী এরশাদ ১ লাখ ২৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী আসম হান্নান শাহ পেয়েছেন ৫৬ হাজার ২৬৭ ভোট। এই আসনে তৃতীয় হয়েছে 'না'; ৬ হাজার ২১৩টি ভোট পেয়ে। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ২ হাজার ৭৭৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মিজানুর রহমান খান দিপু ১ লাখ ৩ হাজার ৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী খোকা পেয়েছেন ৭২ হাজার ৪৫৬ ভোট। এই আসনে সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার বদরুদ্দোজা চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৫ ভোট। এখানে 'না' ভোট পড়েছে ৪ হাজার ৪৫৯টি।
ঢাকা-৫ আসনে ১৩৯টি কেন্দ্রের মধ্যে ৫০টির ফলাফলে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা পেয়েছেন ৫১ হাজার ৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির সালাউদ্দীন আহমেদ পেয়েছেন ৩৪ হাজার ৮০১ ভোট।
ঢাকা-৭ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দীন। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৫৭০ ভোট। আর বিএনপির নাসিরউদ্দীন আহমেদ পিন্টু পেয়েছেন ৩৭ হাজার ১৪ ভোট।
ঢাকা-১০ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের একেএম রহমতউল্লাহ। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৬৫৪ ভোট। আর বিএনপির এমএ কাইয়ুম পেয়েছেন ৩৫ হাজার ৮৮ ভোট।
ঢাকা-১৩ আসনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৭০টিতে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবীর নানক ৭৫ হাজার ৮৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল পেয়েছেন ৪৭ হাজার ৩০০ ভোট।
ঢাকা-১৬ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা ৬১ হাজার ৬৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপি প্রাার্থী রফিকুল ইসলাম মিয়া পেয়েছেন ৪০ হাজার ৩২৪ ভোট।
ঢাকা-১৮ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের এ্যাড. সাহারা খাতুন ৬৭ হাজার ৬৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এখানে বিএনপি প্রার্থী আজিজুর বারী হেলাল পেয়েছেন ৩৭ হাজার ৮৫৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এমআই/০৭৩০ ঘ.
bdnews24