২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের তিনটি আসনেই হারলো বিএনপি

মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই পরাজিত হয়েছে বিএনপি। মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হেরেছেন আওয়ামী লীগের আনোয়ারুল হকের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:49 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই পরাজিত হয়েছে বিএনপি। মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হেরেছেন আওয়ামী লীগের আনোয়ারুল হকের কাছে। আনোয়ারুল পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩২২ ভোট। খোন্দকার দেলোয়ার পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪১২ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক পেয়েছেন ২০ হাজার ২২৮ ভোট। মানিকগঞ্জ-২ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির একেএম আব্দুল মান্নান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২৭৬ ভোট। এ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির আফরোজা খান রিতা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪২৩ ভোট। মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক স্বপন ১ লাখ ৩০ হাজার ১১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপির হারুনর রশীদ খান মুন্নু পেয়েছেন ৯২ হাজার ২১৬ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৭১৯ ঘ.