ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু ১ লাখ ১২ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় পেয়েছেন ৭০ হাজার ৬৮০ ভোট। এ আসনে ইসলামী আন্দোলনের সুলতান আহমেদ খান ১ হাজার ৬৩৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৬৫৫ ঘ.
bdnews24