ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা- ১ আসনে ১৪৪ কেন্দ্রের মধ্যে ১৪৩টির ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের সোলায়মান জোয়ার্দ্দার ছেলুন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সহিদুল ইসলাম ১৩৬৮৮৯ ভোট পেয়েছেন। সোলায়মান জোয়ার্দ্দার পেয়েছেন ১৮৪৭৯৩ ভোট।
অন্যদিকে, চুয়াডাঙ্গা- ২ আসনে ১৫৬৩২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আলী আসগর। এই আসনে জামায়াত প্রার্থী মো. হাবিবুর রহমান ১৪৩৪১৮ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গা-১ আসনে মোট ভোটার ৩৫৫২৮৯ জন। চুয়াডাঙ্গা- ২ আসনে ভোটকেন্দ্র ১৪৭, মোট ভোটার ৩২৯১৪৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফডাব্লিউসি/এসএনডি/০৬৫৩ ঘ.
bdnews24