ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের সবকটিতেই মহাজোট প্রার্থীরা জয়ী হয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ চারটি, জাপা একটি এবং জাসদ (ইনু) একটি আসন পেয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল হাই এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আ'লীগের অ্যাডভোকেট ছায়েদুল হক ৯৯ হাজার ৮৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ একে এক্রামুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৩৮৮ ভোট।
এ আসনের মোট ভোট কেন্দ্র ৯০ এবং মোট ভোটার দুই লাখ ১২ হাজার ৭৪৬ জন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ, সরাইল) আসনে জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা এক লাখ ৪৩ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনী পান ৯৪ হাজার ২৭৩ ভোট।
এ আসনের মোট ভোট কেন্দ্র ১২১ এবং মোট ভোটার দুই লাখ ৮৯ হাজার ৮৭৬ জন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু এক লাখ ৬০ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুন আল রশিদ পান ৮৬ হাজার ৫৮৭।
এ আসনের মোট ভোট কেন্দ্র ১২৬ এবং মোট ভোটার দুই লাখ ৯১ হাজার ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া) আসনে আ. লীগের শাহ আলম এক লাখ ১৮ হাজার ৬৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুফিকুর রহমান পান ৮২ হাজার ৫৬৭ ভোট।
এ আসনের মোট ভোট কেন্দ্র ১০৪ এবং মোট ভোটার দুই লাখ ৩৭ হাজার ৯৯৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মহাজোট প্রার্থী জাসদের (ইনু) অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন এক লাখ ১৩ হাজার ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী আনোয়ার হোসেন পেয়েছেন ৭৩ হাজার ৯২২ ভোট।
এ আসনের মোট ভোট কেন্দ্র ১১৬ এবং মোট ভোটার দুই লাখ ৩৩ হাজার ৯২২ জন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আ'লীগের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম ৯৪ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এ এ খালেক পান ৫৮ হাজার ৭৯৪ ভোট।
এ আসনের মোট ভোট কেন্দ্র ৮৫ এবং মোট ভোটার এক লাখ ৭৮ হাজার ১৪৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০৫৫৮ ঘ.
bdnews24