২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিন আসনে জয়ী মহাজোট

বরিশালের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের বেসরকারি ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:43 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের বেসরকারি ফল পাওয়া গেছে। এ তিনটির মধ্যে মহাজোটের শরিক আওয়ামী লীগ পেয়েছে একটি এবং জাতীয় পার্টি পেয়েছে দুটি আসন। নির্বাচনের কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল পাওয়া গেছে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিমা রহমান পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট। এ আসনে মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ৫৯৭ জন। মোট ভোটকেন্দ্র ৭৮টি। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ৮৯ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন খান। তিনি ভোট পেয়েছেন ৫৪ হাজার ৫। এ আসনে মোট ভোটার এক লাখ ৮৩ হাজার ৪৮১। মোট ভোটকেন্দ্র ৯১। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন এক লাখ ২। বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন সান্টু ৮৭ হাজার ৯৭৬ ভোট পেয়ে হেরে গেছেন। এ আসেন মোট ভোটকেন্দ্র ৯৯টি। মোট ভোটার দুই লাখ ২৫ হাজার ৫২৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এমএসবি/০৫৫৪ ঘ.