২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ঘোষিত তিন আসনেই আ. লীগের জয়

গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটির ফলাফল পাওয়া গেছে। তিনটিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:42 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

গাজীপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটির ফলাফল পাওয়া গেছে। তিনটিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। গাজীপুর-২ (গাজীপুর পৌরসভা-টঙ্গি) আসনে বিজয়ী হয়েছেন জাহিদ আহসান রাসেল। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসানউদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৭১ ভোট। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিজয়ী হয়েছেন তানজীম আহমেদ সোহেল তাজ। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মজিদ পেয়েছেন ৬৪ হাজার ৪৬৬ ভোট। গাজীপুর-৫ (কালীগঞ্জ-সদও আংশিক) আসনে বিজয়ী হয়েছেন মেহের আফরোজ চুমকি। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফজলুল হক মিলন পেয়েছেন ৭৪ হাজার ৮৯১ ভোট। বাকি দুটি আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি। গাজীপুর-১ (কালিয়াকৈর-সদর আংশিক) আওয়ামী লীগ প্রার্থী রয়েছেন আকম মোজাম্মেল হক। এ আসনে বিএনপি প্রার্থী আছেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। গাজীপুর-৩ (শ্রীপুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী আছেন অ্যাডভোকেট রহমত আলী। এ আসনে বিএনপির প্রার্থী এমএ মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৫৩১ ঘ.