কক্সবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চারটি আসনের মধ্যে দু'টিতে বিএনপি এবং বাকি দু'টির একটি করে আওয়ামী লীগ ও জামায়াত প্রার্থী জয়লাভ করেছেন।
এরা হলেন- কক্সবাজার-১ এ বিএনপির হাসিনা আহমেদ, কক্সবাজার-২ এ জামায়াতের হামিদুর রহমান আজাদ, কক্সবাজার-৩ এ বিএনপির লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ এ আওয়ামী লীগের আব্দুর রহমান বদি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর আলম ভূঞা এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া) আসনে বিএনপির হাসিনা আহমেদ এক লাখ ৫৬ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সালাহ উদ্দিন আহমেদ পেয়েছেন এক লাখ ২০ হাজার ৫১১ ভোট।
এ আসনের মোট ভোটার তিন লাখ ১১ হাজার ৮৫০। মোট ভোট কেন্দ্র ১৩১ টি।
কক্সবাজার-২ (মহেশখালী, কুতুবদিয়া) আসনে এক এক লাখ তিন হাজার ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের হামিদুর রহমান আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ড. আনসারুল করিম পেয়েছেন ৮৫ হাজার ৩৩১ ভোট।
এ আসনের মোট ভোট দুই লাখ ২৫ হাজার ৮০৫। মোট ভোট কেন্দ্র ১০৪ টি।
কক্সবাজার-৩ (সদর, রামু) আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল এক লাখ ২৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকাভিাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল পেয়েছেন ৮৬ হাজার ৫৩৬ ভোট।
এ আসনের মোট ভোট ভোটার তিন লাখ ২৩ হাজার ৮৭২। মোট ভোট কেন্দ্র ১৪৯ টি।
কক্সবাজার-৪ (উখিয়া, টেকনাফ) আসনে আ'লীগের আব্দুর রহমান বদি এক লাখ ৬৫ হাজার ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৪১ ভোট।
এ আসনের মোট ভোটার দুই লাখ ৭ হাজার ৭৮৩। মোট কেন্দ্র ৭৪টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০৫২৩ ঘ.
bdnews24