২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ সেলিম ও ফারুক খান বিপুল ভোটে জয়ী

বরাবরের মতো গোপালগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 04:40 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো গোপালগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ প্রার্থীরা। গোপালগঞ্জ-১ (কাশিয়ানী) আসনে ১ লাখ ৮৪ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন ৯ হাজার ৯৮৬ ভোট। গোপালগঞ্জ-২ (সদর-মুকসুদপুর) আসনে ১ লাখ ৪৮ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৬২১ ভোট। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বরাবরের মতোই বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট প্রার্থী বিএনপির এস এম জিলানী পেয়েছেন ৪ হাজার ৪২১ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমআই/০৫১৯ ঘ.