পিরোজপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের তিনটি আসনেই এবার জয় পেয়েছে আওয়ামী লীগ।
যুদ্ধাপরাধীদের তালিকায় নাম থাকা জামায়াতের দেলোয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুর- ১ আসনে পরাজিত করেছেন আওয়ামী লীগের এ কে এম এ আউয়াল।
বেসরকারি ফলাফলে আউয়াল ১ লাখ ১ হাজার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদী পেয়েছেন ৯৪ হাজার ৭১৪ ভোট।
পিরোজপুর- ২ আসনে আওয়ামী লীগের মো. শাহ আলম ১ লাখ ২৮ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির নূরুল ইসলাম মঞ্জুর পেয়েছেন ৫৯ হাজার ৪২৮ ভোট।
পিরোজপুর- ৩ আসনে আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন ৫৯ হাজার ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩৩ হাজার ৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী।
২০০১ সালের নির্বাচনে এই তিন আসনের দুটিতে বিএনপি ও জামায়াত এবং একটিতে জয়ী হয়েছিল জাতীয় পার্টি (মঞ্জু)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/০৪৪৫ ঘ.
bdnews24