ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
তিনি শেখ হাসিনার হয়ে বেশ কয়েকটি মামলায় আইনি লড়াই চালাচ্ছেন।
চূড়ান্ত ফলাফলে অ্যাডভোকেট কামরুল পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬০০ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৭। ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/০৪৫৪ ঘ.
bdnews24